`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, সারাদেশে কমেছে গ্যাস সরবরাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, সারাদেশে কমেছে গ্যাস সরবরাহ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে। এতে সারাদেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকেরা।


বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট।


পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২৫৪ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১৫৬ কোটি ৬০ লাখ ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৯৭ কোটি ৪০ লাখ ঘনফুট।


দুপুর ২টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় ২১১ কোটি ঘনফুটে। এ সময় দেশীয় গ্যাসের সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকলেও এলএনজি সরবরাহ কমে ৫৪ কোটি ঘনফুটে নেমে আসে।


গত ১ নভেম্বর পেট্রোবাংলা জানিয়েছিল, সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।


গত বছরের ডিসেম্বরেও টার্মিনালটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।


গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্নের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ