`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাব্বি হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
রাব্বি হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিএনপি কর্মী ও ফটোগ্রাফার জাহিদ হোসেন রাব্বি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক সরকারের মন্ত্রী, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


গত মঙ্গলবার রাব্বির মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিকী, আনিসুল হক, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা রয়েছেন। সাবেক কয়েকজন সিটি মেয়র, সংসদ সদস্য, আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, রাব্বি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় দুপুরের দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ঝুঁকি নিয়েই সেন্ট মার্টিন থেকে ট্রলারে ফিরলেন ১৫৯ বাসিন্দা

ঝুঁকি নিয়েই সেন্ট মার্টিন থেকে ট্রলারে ফিরলেন ১৫৯ বাসিন্দা