`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বন্যাদুর্গত মানুষ কষ্টে, মন্ত্রীরা বিদেশ সফরে: হাসনাত আবদুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বন্যাদুর্গত মানুষ কষ্টে, মন্ত্রীরা বিদেশ সফরে: হাসনাত আবদুল্লাহ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি। অথচ মানুষ দুর্ভোগে থাকলেও সরকারের মন্ত্রীরা বিদেশ সফরে ব্যস্ত।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সরকার বছরে প্রায় ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যা মোকাবিলায় জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা পরিস্থিতির তুলনায় অপ্রতুল।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করা দুঃখজনক। তাঁর দাবি, “এই ‘ফার্মের মুরগিরা’ রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশের বাজারে বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকে কার্

দেশের বাজারে বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকে কার্