`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম মা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম মা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সন্তানের ভবিষ্যতের কাছে দারিদ্র্য যে হার মানতে বাধ্য—তারই অনন্য উদাহরণ তৈরি করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে অংশ নিয়ে খালি পায়ে দৌড়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি।


ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণের অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল ‘অমৃত দৌড়’ নামে এই ম্যারাথন। স্থানীয় অনেক তরুণ-তরুণীর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেন রমাবাইও।


সাধারণ শাড়ি ও পায়ে চপ্পল পরে দৌড় শুরু করেছিলেন তিনি। তবে কিছু দূর যাওয়ার পর অসমান রাস্তায় বারবার পা থেকে চপ্পল খুলে যেতে থাকে। এতে গতি কমে যাওয়ায় আর দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন রমাবাই।


এরপর পাথর ও রুক্ষ রাস্তার ওপর খালি পায়েই দৌড়াতে শুরু করেন তিনি। পায়ের ব্যথা ও পথের বাধাকে উপেক্ষা করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে যান ৪৭ বছর বয়সী এই মা।


রমাবাইয়ের এই দৃশ্য দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে তার কাছে এই জয় শুধু একটি দৌড় প্রতিযোগিতায় বিজয় নয়; মেয়ের পড়াশোনার জন্য সংগ্রামেরও একটি অংশ।


প্রতিযোগিতায় প্রথম হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি নিজের জন্য খরচ না করে পুরো অর্থই মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করার ঘোষণা দিয়েছেন রমাবাই।


তার এই অসাধারণ ইচ্ছাশক্তি ও সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা

রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা