`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তিনি দাবি করেন, দলটি বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু কার্যক্রমের চেষ্টা করছে।


সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট উপলক্ষে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং এ দিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।


দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে তিনি বলেন, শর্তসাপেক্ষ জামিনের কারণে তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে।


সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সংরক্ষিত বনে পাকা রাস্তা করতে চায় এলজিইডি, বনবিভাগের ‘না’

সংরক্ষিত বনে পাকা রাস্তা করতে চায় এলজিইডি, বনবিভাগের ‘না’