`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।


শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।


নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৯৬ টাকা।


তবে স্বর্ণের অলঙ্কার কিনতে গেলে নির্ধারিত দামের সঙ্গে নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। নতুন মূল্য নির্ধারণের ফলে দেশের স্বর্ণবাজারে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ আস

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ আস