`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে চুরি-ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে, মাদক সেবন ও ওয়ারেন্টভুক্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও একটি আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে চুরি-ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ৩ জন, মাদক সেবনের অভিযোগে ৯ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রাফি মনি (১৫) নামে এক কিশোরের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও আইফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার মো. আমির হাকিম (৩৪) এবং আরাফাত ওরফে ছোট আরাফাতের (২৫) বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী জানান, পৌরসভা ও ইউনিয়ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে বন্যাকবলিত পরিবারের পাশে হামীম মফিজ ফাউন্ডেশন

কক্সবাজারে বন্যাকবলিত পরিবারের পাশে হামীম মফিজ ফাউন্ডেশন