`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় মাছের ক্যারেট থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
উখিয়ায় মাছের ক্যারেট থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মাছের ক্যারেটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির চ্যালেঞ্জের মুখে এক চোরাকারবারি ক্যারেট ফেলে পালিয়ে যায়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে মেজরের ঘের এলাকায় ওই ব্যক্তিকে দেখতে পায়। তার মাথায় ছিল মাছের ক্যারেট।


বিজিবি জানায়, টহল দল চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি কাট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা ছাড়া আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা কম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা কম