`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সেন্টমার্টিন দ্বীপে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) সেন্টমার্টিনে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দ্বীপজুড়ে প্রায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।


কোস্ট গার্ড জানায়, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।


কর্মসূচির আওতায় রোপণ করা চারাগুলো দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষা, উপকূলীয় মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।


বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী ‘Plastic Free Beach Campaign’-এ অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভালো খেলেও চকরিয়ার কাছে হেরে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলার

ভালো খেলেও চকরিয়ার কাছে হেরে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলার