কক্সবাজার মেডিকেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না। পরিদর্শনকালে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহাম্মদ মুজিবুল হক তাকে স্বাগত জানান।
পরিদর্শনের সময় সংসদ সদস্য মেডিকেল কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না। পরে তিনি কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কমিশনার রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় কলেজের সার্বিক কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
BanglaDock