`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে রাতেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
কক্সবাজারে রাতেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে রাতেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।


আবহাওয়াবিদ নাজমুল হক জানান, রোববার (১৬ আগস্ট) রাত ১টার মধ্যে কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজারের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে কক্সবাজারসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।


এই পরিস্থিতিতে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


দেশজুড়ে বৃষ্টির দাপটের মধ্যেই কক্সবাজারে নতুন করে ঝড়ো হাওয়ার এই পূর্বাভাস দেওয়া হলো। তাই সমুদ্র ও উপকূলীয় এলাকায় থাকা নৌযান, জেলে এবং পর্যটকদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস