`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার বিমানবন্দরে চালু হলো নতুন বোর্ডিং ব্রিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
কক্সবাজার বিমানবন্দরে চালু হলো নতুন বোর্ডিং ব্রিজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রী ওঠানামা শুরু হয়েছে। শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের বিএস-১৪৫ ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।


ইউএস-বাংলা এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারবেন। এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ বাড়বে।


এর আগে গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়।


কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা এবং পর্যটনশিল্পের প্রসারে বিমানবন্দরটির আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের ২৯ আগস্ট শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৬৮ কোটি টাকা।


প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সমুদ্রের দিকে রানওয়ে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ। এতে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বেড়ে ১০ হাজার ৭০০ ফুট হবে। প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবনের পাশাপাশি আধুনিক এভিয়েশন অবকাঠামোও যুক্ত হচ্ছে। সম্প্রসারিত রানওয়ে চালু হলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও ড্যাশ এইট কিউ৪০০সহ বিভিন্ন ধরনের উড়োজাহাজ ওঠানামার সুযোগ তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা ল

টেকনাফে মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা ল