`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মরক্কোর গোলরক্ষকের সঙ্গে নোরার প্রেম? জল্পনার জবাব দিলেন অভিনেত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
মরক্কোর গোলরক্ষকের সঙ্গে নোরার প্রেম? জল্পনার জবাব দিলেন অভিনেত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নাকচ করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও তিনি বলেছেন, তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” তিনি জানান, বুনুর সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে প্রেমের গুঞ্জনের কোনো ভিত্তি নেই।


গত কয়েক মাস ধরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। নোরা বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকলেও সব খবর সত্য নয়।


কানাডিয়ান বংশোদ্ভূত নোরা ফাতেহি বলিউডে নাচ ও অভিনয়ের জন্য পরিচিত। ‘দিলবার’, ‘ও সাকি সাকি’ এবং ‘মানিকে’ গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।


অন্যদিকে, ইয়াসিন বুনু ২০২২ ফিফা বিশ্বকাপে মরক্কোকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিশ্বজুড়ে পরিচিতি পান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞ

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞ