`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ব্যবসায়ীর সঙ্গে নায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ব্যবসায়ীর সঙ্গে নায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বা বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি ঘনিষ্ঠদের কেউ কেউ দাবি করছেন, এরই মধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পূজা চেরী। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের খবরটি সত্য, নাকি শুধুই গুঞ্জন—তা এখনো স্পষ্ট নয়।


এর আগে চলতি বছরের শুরুতেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তখন গুঞ্জন ছড়ায়, কয়েক বছর আগেই নাকি তিনি গোপনে বাগ্‌দান সেরেছেন। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন তিনি। তবে তখনও বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি।


ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক বা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত না বলায় এবার নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাঁর নীরবতা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।


শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে পরিচিতি পান ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শরতে কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা

শরতে কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা