`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
মিয়ানমার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মিয়ানমার সীমান্ত বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরাকান আর্মি, মিয়ানমারের সামরিক বাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের প্রভাব প্রায়ই বাংলাদেশের সীমান্ত এলাকায় পড়ে।


মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সংঘাতের পাশাপাশি মাদক চোরাচালান, অনুপ্রবেশ এবং গোলাগুলির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঝুঁকি রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব করা হয়েছে।


তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ভারতের সীমান্তের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তাই দুই সীমান্তে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।


ল্যান্ডমাইনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় মাইন শনাক্তকরণ যন্ত্রপাতি ইতোমধ্যে বিজিবিকে সরবরাহ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব যন্ত্রপাতি ব্যবহার করে সীমান্ত এলাকায় মাইন দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’