`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু, মাস্কের উচ্ছ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু, মাস্কের উচ্ছ্বাস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে তিনি লেখেন, ‘Starlink connecting Bangladesh!’


স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা প্রত্যন্ত ও উপকূলীয় এলাকায় এ সেবা যোগাযোগের সুযোগ তৈরি করবে।


স্টারলিংক জানিয়েছে, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে এ সেবা চালু হয়েছে। এর আওতায় সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম ব্যবহারকারীরা প্রচলিত নেটওয়ার্কের বাইরে থেকেও বিভিন্ন অ্যাপে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং প্রয়োজনীয় যোগাযোগের সুবিধা পাবেন।


জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে যোগাযোগ সচল রাখাই এ সেবার অন্যতম লক্ষ্য। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।


প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও সেবাটি কাজে লাগতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড, ইতিহাসে

বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড, ইতিহাসে