`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।


বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালায়।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে। এ সময় প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউসের কার্যক্রমে বিভিন্ন অসংগতি শনাক্ত করা হয়।


অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের পাশাপাশি আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণের তথ্য পাওয়া যায়।


এনবিআর জানায়, অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।


এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ তরুণ আটক

টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ তরুণ আটক