`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হাতিয়ায় এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
হাতিয়ায় এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নোয়াখালীর হাতিয়ায় বড় আকারের একটি ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি করা হয়।


জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলে জাহিদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি চেয়ারম্যান ঘাটের ‘সাদিয়া ফিশ এজেন্সি’তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দরপত্র প্রতিযোগিতা শুরু হলে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর হাঁকেন ব্যবসায়ী বিষ্ণু বেপারি। পরে ওই দামেই মাছটি বিক্রি করা হয়।


নিলাম পরিচালনাকারী কুতুবউদ্দিন বাবু জানান, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় নিলাম শুরুর পর থেকেই পাইকারদের মধ্যে আগ্রহ দেখা যায়। একপর্যায়ে দর বেড়ে ১০ হাজার ৯০০ টাকায় গিয়ে ঠেকে।


সাদিয়া ফিশ এজেন্সির স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন বলেন, বড় আকারের ইলিশ ঘাটে এলে ব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়। এই মাছটির ক্ষেত্রেও ভালো দাম পাওয়া গেছে।


নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে ইলিশের বিচরণ, আকার ও প্রাপ্যতা নদীর প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। বড় আকারের ইলিশ ধরা পড়া আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে জেলেদের সরকারি নির্দেশনা ও সুরক্ষা নীতিমালা মেনে চলতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক