`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রামসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
চট্টগ্রামসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বৃহস্পতিবার লঘুচাপে পরিণত হয়েছে। সকাল ৬টায় লঘুচাপটি উত্তর মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামুতে র‌্যাবের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও অস্ত্র উদ্ধার

রামুতে র‌্যাবের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও অস্ত্র উদ্ধার