`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এতে যুক্ত।


শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনা কী পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সেটিও বিবেচনায় নিতে হবে। তার ভাষ্য, সে সময় বাংলাদেশের পরিস্থিতি ছিল দুঃখজনক এবং ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে যায়নি। প্রতিবেশী দেশ হিসেবে ওই পরিস্থিতিতে ভারতকে বাস্তবতা মেনে নিতে হয়েছিল।


তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বর্তমানে যে আইনগত প্রক্রিয়া রয়েছে, সেটি নিজস্ব গতিতে চলছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি সম্মান দেখায়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, চার বন্দরে সতর্কস

১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, চার বন্দরে সতর্কস