`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের যমুনায় নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের যমুনায় নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


তিনি জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ শরিক দলের নেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।


এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রের ৪ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রের ৪ সহযোগী গ্রেপ্তার