`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অপ্রতিমের সঙ্গে সিসিটিভিতে দেখা কিশোর পুলিশ হেফাজতে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
অপ্রতিমের সঙ্গে সিসিটিভিতে দেখা কিশোর পুলিশ হেফাজতে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজে তার সঙ্গে দেখা যাওয়া এক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে কোটবাড়ী এলাকা থেকে তুহিন নামের ওই কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কোটবাড়ী ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। শনিবার সকালে একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমকে এক কিশোরের সঙ্গে দেখা যায়। তার বয়স অপ্রতিমের চেয়ে বেশি এবং মাথায় ক্যাপ ছিল।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম জানান, প্রক্টরিয়াল টিম সিসিটিভি ফুটেজে স্থানীয় এক কিশোরকে অপ্রতিমের সঙ্গে ঘোরাফেরা করতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।


কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শুক্রবার দুপুরে কোটবাড়ীর ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্য অনুযায়ী, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল সে।


শনিবার বেলা ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা আইফোনটিও এখনো উদ্ধার হয়নি। তবে ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চকরিয়ায় বাসে তল্লাশি, ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চকরিয়ায় বাসে তল্লাশি, ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক