`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি চলন্ত এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


যাত্রীরা জানান, বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আগুন লাগে। প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন ও ধোঁয়া দেখতে পান যাত্রীরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।


যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


এক যাত্রী জানান, চালক বা হেল্পার আগুন লাগার বিষয়টি যাত্রীদের জানাননি। প্রথমে পোড়া গন্ধ পাওয়ার পর তারা আগুন দেখতে পান। আরেক যাত্রী বলেন, বাসের ভেতরে ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পর বাসটির চালক ও হেল্পার পালিয়ে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার হচ্ছে সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কক্সবাজার হচ্ছে সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা