`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
কক্সবাজারে পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে গত ২ জুলাই কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানার কবিতা চত্বর সংলগ্ন হোলিডে মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মীর কাশেম (২৬)-কে গ্রেপ্তার করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুলাই বিমানবন্দর সড়কে কিছু সিএনজি ও অটোরিকশা চালকের সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে গেলে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।


র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া মীর কাশেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে মানবপাচার, দণ্ডবিধি এবং পুলিশ আইনে পূর্বের একাধিক মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য পাওয়া গেছে।


গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ওয়ারেন্টভুক্ত মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ আবার গ্র

ওয়ারেন্টভুক্ত মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ আবার গ্র