`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

একাদশে ভর্তি হবে আগের নিয়মে, পরিবর্তন নেই: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
একাদশে ভর্তি হবে আগের নিয়মে, পরিবর্তন নেই: শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও আগের নিয়মই বহাল থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নতুন কোনো পদ্ধতি চালু করা হচ্ছে না; মার্ক বা জিপিএর ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।


সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী জানান, একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় কোনো মৌলিক পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে।


ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের পাশাপাশি খাতা পুনর্মূল্যায়নের সুযোগও রাখা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, আবেদন করা হলে সংশ্লিষ্ট খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে এবং কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্ত্রী বলেন, অনেক সময় শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল অর্জন করতে পারে না। অতীতে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ সীমিত ছিল, তবে বর্তমানে এ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।


তিনি আরও বলেন, পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পূর্ণাঙ্গভাবে যাচাই করা হবে, যাতে মূল্যায়নে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা যায়।


এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর সারাদেশে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারসহ ১৫ জেলায় ঝড়ের শঙ্কা, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজারসহ ১৫ জেলায় ঝড়ের শঙ্কা, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত