`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হোয়াটসঅ্যাপে জরুরি বার্তা খুঁজতে আসছে নতুন চার ফিচার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
হোয়াটসঅ্যাপে জরুরি বার্তা খুঁজতে আসছে নতুন চার ফিচার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অফিস, পরিবার কিংবা বন্ধুমহলের বিভিন্ন গ্রুপে প্রতিদিন অসংখ্য মেসেজ আসায় গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে চারটি নতুন ফিচার চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এসব সুবিধার মাধ্যমে মেনশন ও রিপ্লাইয়ের বার্তা সহজে খুঁজে পাওয়া, নির্দিষ্ট গ্রুপে স্ট্যাটাস শেয়ার এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যাবে।


হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে মেনশন ও রিপ্লাইয়ের জন্য বিশেষ ফিল্টার। এর মাধ্যমে কোনো গ্রুপে ব্যবহারকারীকে মেনশন করা হলে, তার মেসেজের উত্তর দেওয়া হলে কিংবা @অল ট্যাগ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট অপঠিত বার্তাগুলো এক জায়গায় দেখা যাবে। ফলে প্রতিটি গ্রুপে আলাদাভাবে ঢুকে দীর্ঘ কথোপকথনের মধ্যে জরুরি মেসেজ খুঁজতে হবে না।


দ্বিতীয় ফিচারটি হলো নির্দিষ্ট গ্রুপে স্ট্যাটাস শেয়ার। এর মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে কোনো নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে স্ট্যাটাস ভাগ করে নিতে পারবেন। যেমন, ভ্রমণের ছবি শুধু ভ্রমণসংক্রান্ত গ্রুপের সদস্যদের দেখানো যাবে। অন্য সদস্যরাও সেই স্ট্যাটাস দেখতে, প্রতিক্রিয়া জানাতে এবং নিজেদের আপডেট শেয়ার করতে পারবেন। সাধারণ স্ট্যাটাসের মতো এসব পোস্টও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।


তৃতীয় সুবিধায় গুরুত্বপূর্ণ মেসেজ অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা যাবে। আগে নির্দিষ্ট সময়ের জন্য মেসেজ পিন করার সুযোগ থাকলেও নতুন আপডেটে সেই সময়সীমা তুলে দেওয়া হচ্ছে। ফলে অফিসের মিটিংয়ের লিংক, জরুরি নির্দেশনা কিংবা আবাসিক এলাকার রক্ষণাবেক্ষণ খরচের মতো তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে।


চতুর্থ ফিচারটি নতুন গ্রুপ সদস্যদের জন্য। কোনো সদস্য গ্রুপে যুক্ত হওয়ার পর তাকে আগের কথোপকথনের প্রয়োজনীয় কিছু মেসেজ দেখানো যাবে। এজন্য চ্যাটে সংশ্লিষ্ট সদস্যের নামের ওপর ট্যাপ করে প্রয়োজনীয় বার্তা শেয়ার করতে হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে শেয়ার করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।


এ ছাড়া গ্রুপ সদস্যকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া, পোল তৈরির সময় প্রত্যেকের জন্য একটি করে উত্তর নির্ধারণ এবং সদস্যদের পরিচয় বা দায়িত্ব বোঝাতে বিশেষ ট্যাগ যুক্ত করার সুবিধাও রয়েছে। নতুন এসব ফিচারের ফলে একাধিক গ্রুপের কথোপকথন সামলানো এবং জরুরি তথ্য দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: নিউজ ১৮।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারের সাবেক মেয়র মুজিবুরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

কক্সবাজারের সাবেক মেয়র মুজিবুরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান