`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসএসসি ও সমমানে চট্টগ্রামসহ বিভিন্ন বোর্ডে পাসের হার যত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
এসএসসি ও সমমানে চট্টগ্রামসহ বিভিন্ন বোর্ডে পাসের হার যত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট পাসের হার ৬২.২৫ শতাংশ। দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে, আর সর্বনিম্ন পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে।


সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়।


প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ। যশোর বোর্ডে ৬৬.২৭, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮, সিলেট বোর্ডে ৫৮.৩৩, কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭.৭৯ শতাংশ এবং ছাত্রীদের ৮০.৯০ শতাংশ। মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১.১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪.৩৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯.৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯.৯২ শতাংশ।


তুলনামূলক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৪ হাজার ৬০১ জন।


অন্যদিকে, পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে পরীক্ষাকেন্দ্র ছিল ৩ হাজার ৭১৪টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৩০ হাজার ৮৮টি। এবার পরীক্ষাকেন্দ্র বেড়ে হয়েছে ৩ হাজার ৮৮০টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৪০২টিতে।


তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ৬৬৮টিতে নেমে এসেছে। বিপরীতে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩১২টিতে পৌঁছেছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর: প্রস

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর: প্রস