`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।


বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (২য় সংশোধন), দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, তিনটি গ্যাস কূপ খনন এবং মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ।


এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা, সড়ক, বিদ্যুৎ, বিমানবন্দর, পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালন ও কারিগরি প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক