`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইংল্যান্ডের বিপক্ষে কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
ইংল্যান্ডের বিপক্ষে কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক দ্বৈরথে নীল জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এটি কেবল পোশাকের রঙ নয়, বরং দলের ইতিহাস, আবেগ এবং স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক প্রতীক।


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সেমিফাইনালে ওঠার পরই ফিফার কাছে নীল জার্সি পরার অনুমতি চেয়েছিল। কারণ, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুই ঐতিহাসিক মুহূর্তই এসেছিল এই নীল জার্সি পরে।


১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতেও একই নীল জার্সিতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডেভিড বেকহামের লাল কার্ড এবং দিয়েগো সিমিওনের সঙ্গে তার সংঘর্ষ এখনও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।


অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী সাদা-আকাশি জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডেভিড বেকহামের একমাত্র গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের।


ফিফার নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে আগে নিশ্চিত হওয়ায় ইংল্যান্ড ছিল ‘টিম এ’। ফলে নিজেদের জার্সি বেছে নেওয়ার সুযোগ পায় তারা। ইংল্যান্ড তাদের হোম কিট—সাদা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা—নির্বাচন করায় ‘টিম বি’ হিসেবে আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট, অর্থাৎ নীল জার্সি, নীল শর্টস ও নীল মোজা পরে খেলতে হবে।


ফিফা জার্সি নির্বাচনের ক্ষেত্রে দুই দলের পোশাকের রঙে পর্যাপ্ত পার্থক্য নিশ্চিত করে, যাতে দর্শক, সম্প্রচার এবং বর্ণান্ধ ব্যক্তিদের জন্যও দুই দলকে সহজে আলাদা করা যায়। এ কাজে ‘স্পেক্ট্রোফটোমিটার’ প্রযুক্তি ব্যবহার করা হয়।


সব মিলিয়ে, ইংল্যান্ডের বিপক্ষে এবার আর্জেন্টিনার নীল জার্সি শুধু নিয়মের কারণে নয়, বরং ইতিহাসের গৌরবময় স্মৃতিকে আবারও সঙ্গে নিয়ে মাঠে নামার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় শনিবার স্পিলওয়ের গেট খোলার সিদ্ধান

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় শনিবার স্পিলওয়ের গেট খোলার সিদ্ধান