`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রতিটি উপজেলা হাসপাতালে হবে ক্যাথ ল্যাব ও ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
প্রতিটি উপজেলা হাসপাতালে হবে ক্যাথ ল্যাব ও ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব ও ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে। পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোতেও ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং ক্যাথ ল্যাব স্থাপন করা হবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বিভাগীয় শহরে ছুটতে না হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে স্বাস্থ্যখাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম চলছে। এর মধ্যে ৮০ হাজার হবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী পরামর্শ দেবেন, স্বাভাবিক প্রসবে উৎসাহিত করবেন এবং নবজাতকের পুষ্টি ও মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে কাজ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভুল রোগ নির্ণয় ও নিম্নমানের পরীক্ষার ঝুঁকি কমাতে ল্যাব পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ান তৈরি করা হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে সংস্কার করে সেখানে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে